
বছরের শুরুতেই সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী। তিন মাস আগেই বিয়ে তারপরেই খুশির খবর দিলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী বলেন, ‘‘২০২৫-এ একটা নতুন জীবন শুরু করেছেন। তবে ২০২৬-এ যেন জীবনে একটা বড় পরিবর্তন আসবে। যদিও এই পরিবর্তনের জন্য প্রস্তুত ছিলাম না। আগে থেকে কোনও পরিকল্পনা করিনি, কখনও স্বপ্নেও ভাবিনি।’’
মা হতে চলেছেন অভিনেত্রী অভিকা গোর। যাকে সকলে পর্দায় বালিকা বধু হিসাবেই বেশি চেনে। মিলিন্দ চন্দওয়ানীর সঙ্গে তিন মাস আগেই বিয়ে সারেন অবিকা। তারপরেই দারুণ খবর দিলেন তারকা দম্পতি।
গত বছর অভিকা এবং মিলিন্দের বিয়ে ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। একটি রিয়্যালিটি শো-তে সবার সামনে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। বিয়ের পর থেকেই এই জুটি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সম্প্রতি মুক্তি পাওয়া একটি ভিডিওতে অভিকা এবং মিলিন্দ তাঁদের জীবনের এক নতুন অধ্যায় সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন।
এই প্রসঙ্গে মিলিন্দ বলেন, ‘একটু উদ্বেগে থাকা ভাল।’ যদিও ঠিক কী ঘটেছে, খোলসা করেননি অবিকা।অভিনেত্রীর ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছেন। কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভক্তদের মন্তব্য। কেউ লিখেছেন, ‘নিশ্চয়ই আপনাদের ঘরে নতুন অতিথি আসছে,’ আবার কেউ আগাম অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিকা আর মিলিন্দের সন্তানের মুখ দেখার অপেক্ষায় রইলাম।’
যদিও অভিকা বা মিলিন্দ কেউই সরাসরি অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেননি। তাঁরা পুরো বিষয়টিকেই রহস্যের আবরণে ঢেকে রেখেছেন। তবে তাঁদের চোখে-মুখের আনন্দ এবং কথার ধরনে ভক্তরা প্রায় নিশ্চিত যে, খুব শীঘ্রই কোনও বড় সুসংবাদ আসতে চলেছে।
অভিকা গোর যেমন টেলিভিশন ও দক্ষিণ ভারতীয় ছবির দুনিয়ার জনপ্রিয় মুখ, তেমনই মিলিন্দও একজন সমাজকর্মী এবং উদ্যোক্তা হিসেবে পরিচিত। এখন দেখার বিষয়, এই গুঞ্জন কি শুধুই জল্পনা নাকি সত্যিই অভিকার কোলে আসতে চলেছে প্রথম সন্তান?

