
বিনোদন দুনিয়ায় একের পর এক মৃত্যুতে ২০২৬ যেন অভিশপ্ত হয়ে উঠেছে। টলি থেকে হলি একের পর খারাপ খবরে ছেয়ে যাচ্ছে। ফের আবারও এক কিংবদন্তির অভিনেতার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এলো ইন্ডাস্ট্রিতে।
জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন, চলছিল চিকিৎসা। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। নিজের ক্যারিয়ার জীবনে ১০০ টির বেশি চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ফিল্ম অ্যাওয়ার্ডসে সর্বকনিষ্ঠ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার বিজয়ী হয়েছেন।
এশীয় চলচ্চিত্রে এক অবিস্মরণীয় উত্তরাধিকার রেখে গেলেন প্রয়াত হংকংয়ের জনপ্রিয় অভিনেতা প্যাট্রিক সে। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৯ বছর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর কন্যা জেনিফার সে এবং পুত্র নিকোলাস।

প্রয়াত অভিনেতার কন্যা জেনিফার ফেসবুক পোস্টে জানিয়েছেন, গভীর দুঃখের সঙ্গে আমাদের পরিবার আমাদের প্রিয় বাবা, প্যাট্রিক সে-র মৃত্যুর খবর জানাচ্ছে।” অভিনেতার মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহ-অভিনেতারা।
