মাত্র ৩৭ বছর বয়সেই শেষ হল দীর্ঘ লড়াই! প্রয়াত টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ, মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ দর্শকমহল

মায়াঙ্ক পাওয়ার

টেলিভিশন জগতে ফের খারাপ খবর! মাত্র ৩৭ বছর বয়সেই আরও এক প্রতিভাকে হারাল টেলিভিশন জগত। তিনি শুধু ফিটনেস দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্রই নন, সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী তারকা।

প্রয়াত ‘স্প্লিটসভিলা ৭’ খ্যাত প্রতিযোগী মায়াঙ্ক পাওয়ার। ২৩ ফেব্রুয়ারি, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মায়াঙ্ক। মঙ্গলবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পরিবারের তরফে এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জনসমক্ষে আনা হয়নি। মায়াঙ্কের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগী এবং সহকর্মীরা।

মায়াঙ্কের স্মরণে ২৫ ফেব্রুয়ারি দিল্লির রানা প্রতাপ বাগের বাল্মীকি মন্দিরে বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে তাঁর বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মায়াঙ্ক পাওয়ার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন জনপ্রিয় ডেটিং রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’ সিজন ৭-এর মাধ্যমে। তাঁর সুঠাম দেহ এবং ঠান্ডা মাথার কৌশলী খেলা সেই সময় দর্শকদের মন জয় করেছিল। একজন চ্যাম্পিয়ন অ্যাথলেট হিসেবে মায়াঙ্ক তরুণ প্রজন্মের কাছে ফিটনেসের আইকন হয়ে থাকবেন। তাঁর প্রয়াণে ভারতের টেলিভিশন ও ফিটনেস মহলে এক যুগের অবসান ঘটল।

মায়াঙ্ক পাওয়ার