দীর্ঘ লড়াইয়ের পরেও শেষ রক্ষা হল না! প্রয়াত জনপ্রিয় বাঙালি তারকা, শোকস্তব্ধ বিনোদন জগত

উত্তম দাস

বিনোদন জগতে ফের খারাপ খবর! বাংলা কৌতুক জগতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান। চলে গেলেন জনপ্রিয় হাস্যরস শিল্পী। আশির দশকে যখন টেপ-রেকর্ডারের রমরমা, তখন তাঁর কণ্ঠের জাদু ছড়িয়ে পড়েছিল বাংলার ঘরে ঘরে।

খড়দহের এক অতি সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে লড়াই করে উঠে আসা এই শিল্পী প্রমাণ করেছিলেন, প্রতিভা থাকলে আকাশ ছোঁয়া অসম্ভব নয়। সেই শিল্পীরই পথচলা শেষ হল। প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান উত্তম দাস। স্রেফ কথার জাদুতে যিনি হাজার হাজার মানুষকে হাসির সাগরে ভাসিয়ে রাখতেন, সেই কৌতুক সম্রাট উত্তম দাসকে হারালেন অনুরাগীরা।

তিনি শুধুমাত্র একজন কৌতুক শিল্পী হিসেবে নয়, একজন উপস্থাপক হিসেবেও ভীষণ জনপ্রিয় ছিলেন। তাঁর জনপ্রিয় ক্যাসেট ‘হাসির মালপোয়া’ এবং ‘হাসির হেডলাইট’ আজও বহু মানুষের সংগ্রহে অমূল্য সম্পদ।

উত্তম দাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করে তিনি লেখেন, “মঞ্চে উঠলেই তিনি জাদু সৃষ্টি করতেন। উত্তম দাস ছিলেন এক বিরল প্রতিভা। তাঁর চলে যাওয়া বড় অপূরণীয় ক্ষতি, তবে তাঁর কাজ ও স্মৃতি বাঙালির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।”

 উত্তম দাস

উত্তম দাসের চলে যাওয়া মানে একটি যুগের সমাপ্তি। তাঁর জীবন সংগ্রাম এবং মঞ্চ কাঁপানো সেই হাসি আগামী প্রজন্মের শিল্পীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

 উত্তম দাস