দুঃসংবাদ! অবশেষে থামল পথচলা, চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ গোটা অভিনয় জগত 

জেরার্ডো তারাসেনা

গোটা চলচ্চিত্র জগত হারাল আরও এক প্রতিভাকে। প্রয়াত জনপ্রিয় অভিনেতা। ৩১ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। অভিনেতার মৃত্যুর তিন পরও সঠিক কারণ জানা যায়নি। তবে অভিনেতার অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত তার অনুরাগীরা।

মেক্সিকান চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জেরার্ডো তারাসেনা আর নেই। ভক্তদের কাছে তিনি ‘নারকোস: মেক্সিকো’ নামে পরিচিত।

জেরার্ডোর মৃত্যুতে মেক্সিকান একাডেমি অফ ফিল্ম আর্টস অ্যান্ড সায়েন্সেস শ্রদ্ধা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, মেক্সিকান চলচ্চিত্রে তার কাজ এবং তার সেই অবিস্মরণীয় মুখাবয়ব চিরস্মরণীয় হয়ে থাকবে।

জেরার্ডো তারাসেনার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মেক্সিকো সিটির ইউনিভার্সিটি সেন্টার অফ থিয়েটার থেকে। ২০০১ সালে ‘দ্য মেক্সিকান’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে। কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে ‘দ্য ভায়োলিন’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের জন্য তিনি মেক্সিকোর অস্কার হিসেবে পরিচিত ‘আরিয়েল অ্যাওয়ার্ড’ পান।

জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘পাবলো অ্যাকোস্টা’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি। এছাড়াও ‘অ্যাপোক্যালিপ্টো’, ‘দ্য ভায়োলিন’, ‘ম্যান অন ফায়ার’ এবং ‘সেভিং প্রাইভেট পেরেজ’-এর মতো চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

জেরার্ডো তারাসেনা

Previous article50 টি সেরা বন্ধু নিয়ে স্ট্যাটাস । ফানি স্ট্যাটাস
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।