টিভির পর্দায় রায়ান আর পারুলের খুনসুটি এবং পারুলের প্রতিবাদী চরিত্র শুরু থেকেই দর্শকের ভীষণ পছন্দের। ক্যামেরার বাইরেও উদয়-ঈশানীর মধ্যে বন্ধুত্বের জুটি মাঝেমধ্যেই চোখে পরে সোশ্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গেছে।
শুটিং সেটে যখন বাকি সবাই হাসিমুখে শট দিতে ব্যস্ত, ঠিক তখনই ক্যামেরার সামনে হঠাৎই মেজাজ হারাতে দেখা গেল অভিনেতা উদয় প্রতাপ সিংকে। একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে উদয়- ঈশানীর উপস্থিতিতেই ঘটে সেই চাঞ্চল্যকর ঘটনা।
ক্ষাৎকার চলাকালীনই উদয় সপাটে চড় মেরে বসেন তার সহ-অভিনেত্রীকে। আর এই দৃশ্য দেখেই উপস্থিত সাংবাদিক থেকে শুরু করে বাকি যারা ছিলেন মুহূর্তের জন্য থমকে যান।
আচমকা কেন এমন করলেন উদয়? পর্দার বাইরে সহ- অভিনেত্রীর সাথে কোন ঝামেলা- বিবাদ থেকেই কি সকলের সামনে এমন আচরণ করে বসলেন অভিনেতা? সম্প্রতি রো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা চলছে। অনেকেই জানতে চাইছেন ঠিক কি কারনে উদয়ের এমন ব্যবহার?
আসলে পুরো ঘটনাটা অতটাও গুরুতর নয়। সেদিন সাক্ষাৎকারের সময় টেবিলের পাশে রাখা ছিল ধারাবাহিকের খলনায়িকা শিরিনের একটি ছবি। দর্শকেরা তো সকলেই জানেন সিরিয়ালে শিরিন কীভাবে পারুল আর রায়ানের পরিবারের হাড়মাস জ্বালিয়ে খাচ্ছে আর একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। ঠিক সেই মেজাজেই মজার ছলে উদয় ছবির শিরিনকে উদ্দেশ্য করে একটি চড় মারেন, যা ছিল আসলে তার চরিত্রের প্রতি এক ধরণের মিষ্টি রাগ আর খুনসুটি।

