সিনেমা ছেড়ে এবার বাংলা সিরিয়ালে পা রাখছেন পরমব্রত! বিপরীতে জি-বাংলার এই জনপ্রিয় নায়িকা

পরমব্রত

বরাবরই পরিচালইক হতে চেয়েছিলেন। তবে ভাগ্য তাঁকে নিয়ে এসেছে ক্যামেরার সামনেও। ধারাবাহিকের মাধ্যমেই প্রথম খ্যাতি অর্জন করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এরপর ওটিটি থেকে শুরু করে বড়পর্দা সব জায়গায় তিনি পেয়েছেন সফলতা। বেশ কয়েকদিন অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি। তবে পরমব্রত আবারও ফিরতে চলেছেন তাঁর চেনা গণ্ডিতে।

খুব স্বাভাবিকভাবেই পরমব্রতকে বাংলা সিরিয়ালে দেখতে পাওয়া দর্শকদের জন্য একটি বাড়তি পাওনা হতে চলেছে। ইন্দ্রপুরী স্টুডিওতে দাঁড়িয়ে একটা ছবিও কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরমব্রত। তখনই ‘ঘরে’ ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এবার খবর পাকা হল। বহু বছর পর বাংলা সিরিয়ালে পা রাখছেন পরমব্রত।

জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ দেখা যেতে চলেছে পরমব্রতকে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তকে। তাঁদের দুই মেয়ের চরিত্রে থাকবেন দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়।

গল্পে দেবাদৃতার সঙ্গে দেখা যেতে চলেছে পরমব্রতকে। ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু করেছেন অভিনেতা। এবার ‘কমলা নিবাস’-এ পরমব্রত ও দেবাদৃতার প্রেম দেখবেন দর্শক।