
৯ ই মার্চ সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী অনন্যা গুহ এবং জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুণ্ডু। তাদের বিয়ের ছবি ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল। তবে তাদের বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু বিতর্ক। নেপথ্যে পাপারাৎজি। কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের রিসেপশন মিডিয়া অনুমতি ছিল না তারা আগে থেকেই সেই ঘোষণা করেন। তাদের মতো অত বড় মাপের তারকা না হলে সোশ্যাল মিডিয়ায় অনন্যা আর সুকান্ত জনপ্রিয় মুখ।
কল্যাণীতে বসেছিল বিয়ের আসর। উপস্থিত ছিলেন পরিবার আর আর কিছু কাছের বন্ধুবান্ধব। কিন্তু অনন্যা-সুকান্তের বিয়েতে হাজির থাকা পাপারাৎজিরা দাবি করেছেন তাদের সাথে খুব বাজে ব্যবহার করা হয়েছে, যা তারা ভাবতেই পারেননি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাপারাৎজিদের পোস্টের দাবি অনুযায়ী, শৌচালয়ে যেতে গেলেও বাউন্সার নিয়ে যেতে হচ্ছিল। তাদের জন্য খাবার তো দুর জলের ব্যবস্থা রাখা হয়নি। বলিউডি কায়দায় অনন্যা ও সুকান্তর বিয়েতে ছিল কড়া নিরাপত্তা। অনুষ্ঠান বাড়িতে শৌচাগারটুকু ব্যবহার করতে দেওয়া হয়নি। আচমকাই নির্দেশিকা আসে যে, মহিলা সাংবাদিকদের সঙ্গে একজন করে পুরুষ বাউন্সার সঙ্গে যাবেন। শৌচাগারের বাইরে দাঁড়াবেন যাতে সেখান থেকেও ফুটেজ না নেওয়া হয়।
পাপারাৎজিদের অভিযোগ শুরুর দিকে গণ্ডগোল হয়নি ঠিকই কিন্তু দুই পরিবারের আত্মীয়-স্বজনেরা সেখানে উপস্থিত হলে পাপারাৎজিদের সেখান থেকে বের করে দেওয়া হয়। বাধ্য হয়ে তারা রাস্তায় ঠাই নেন। আবারও কারও অভিযোগ এক গ্লাস জল পর্যন্ত পাওয়া যায়নি। আবার কারো কারো অভিযোগ আমন্ত্রিত স্পেশাল গেস্ট বা ভ্লগারদের জন্য আলাদা ব্যবস্থা ছিল তবে বাকিরা যেন আপ্যায়ন পায়নি। এরকম নানা ধরণের অভিযোগ উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়।
