‘সখী ভাবনা কাহারে বলে’ খালি গলায় গান গাইলেন পল্লবী, অভিনেত্রীর কণ্ঠে মুগ্ধ নেটিজেন

অভিনেত্রী পল্লবী শর্মা

অভিনেত্রী পল্লবী শর্মা, বর্তমানে সিরিয়াল্প্রেমীদের কাছে খুব প্রিয় একজন অভিনেত্রী। এই মুহূর্তে কাজ করছেন জি-বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। শুরু থেকে এই মেগা দর্শকমহলে প্রশংসা অর্জন করছে।

পর্দায় কখনো আদর্শ মেয়ে তো আবার কখনো তাকে আদর্শ স্ত্রী হিসাবে দেখা যায়। বাস্তবেও পল্লবী আলাদা ধাঁচের। নিজের সাবলীল অভিনয় দিয়েই দর্শকের মন জিতেছে তবে জানেন কি পল্লবী খুব সুন্দর গান গায়।

কিছুদিন আগে এক পডকাস্ট চ্যানেলে এসেছিলেন অভিনেত্রী। সেখানে  খালি গলায় ‘সখী ভাবনা কাহারে বলে’ গানটি গান। তার গানের গলা শুনে মুগ্ধ হয়ে যান সকলে। ছোটপর্দার এই অভিনেত্রী যে এত সুন্দর গান গায় তা অনেকেই জানত না। অভিনেত্রীর কণ্ঠে গান শুনে প্রশংসা ভরিয়ে দেন নেটিজেনরা।