
আরও এক নতুন নায়ক আসছেন জি বাংলার ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ। কমলার ছোটমেয়ে ঝিনুকের সঙ্গে জুটি বাঁধবেন নতুন নায়ক। ‘ঝিনুক’-এর চরিত্রে রয়েছেন অভিনেত্রী সংহতি ব্যানার্জি। ইতিমধ্যেই ধারাবাহিকে নায়কের ঝলক সামনে এসেছে। তবে মুখ পুরোপুরি সামনে আনা হয়নি। সূত্রের খবর, এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে।
ধ্রুবজ্যোতি টলিপাড়ার ভীষণ পরিচিত মুখ। বিভিন্ন ধারাবাহিকে ইতিবাচক হোক কিংবা নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। এদিকে, পল্লবীর বিয়ের আনন্দে বাড়ি মেতে উঠেছে। বোন ঝিনুকেরও দারুণ আনন্দ। ঝিনুক দিদিকে এসে মনের কথা জানায়, বলে তার ইচ্ছা তার জন্যও যেন কোনও রাজপুত্রের মতো বর আসে। আর ঠিক সেই সময়ই ধ্রুবকে এক ঝলক দেখানো হয়। ফলে বোঝাই যাচ্ছে, ঝিনুকের হিরো হতে চলেছেন তিনিই।
