
ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেতা সুব্রত গুহ রায়। বর্তমানে তিনি পরিণীতা ধারাবাহিকের প্রিয় দাদু। তবে আজও অনেকে তাকে নিম ফুলের মধু’র ‘ধ্যাস্টামো জেঠু’ নামেও ডাকেন।
তবে জানেন কি তারকা হওয়া সত্ত্বেও তিনি একেবারেই মাটির মানুষ। ধনী ব্যক্তিদের মতো নয় বরং তার পছন্দ সাধারণ ভাবে জীবনেযাপন করা। একসময় ভালো চাকরি করতেন সুব্রতবাবু। তবে অভিনয়ের টানে নিশ্চিত রোজগারের জীবন ছেড়ে অনিশ্চিত রোজগারের পথে পা বাড়ান অভিনেতা।
এক সাক্ষাৎকারে নিজের চাকরি ছাড়ার প্রসঙ্গে সুব্রতবাবু জানিয়েছিলেন, মেয়ে হওয়ার পরেও তার দৈনিক রোজগার ছিল ১৫০ টাকা। এরপর ছেলে জন্ম নেওয়ার পর একসময় অভিনয়ের সুযোগ আসে মাত্র ১৫ দিনের জন্য। তবে সেই ১৫ দিনের অভিনয় পরবর্তীকালে সাড়ে চার বছর হয়ে দাঁড়িয়েছিল। এরাও শত্রু ধারাবাহিকটি ছিল তার জীবনে ঘুরে দাঁড়ানোর অস্ত্র।
অভিনেতা এবং তার স্ত্রী চেয়েছিলেন তাদের সন্তানরাও যাতে সাধারন জীবনযাপন করেন। অভিনেতার কথায়, ‘আমার ছেলে ছেঁড়া একটা টি-শার্ট পরেই ঘুরে বেড়ায়, তার লজ্জা করে নতুন জামা পড়তে।’ অভিনেতার সরল মনের পরিচয় পেয়ে আরও যেন ভালোবাসা বেড়ে গেল দর্শকের।
