
বর্তমানে টিআরপি প্রথম স্থানে রয়েছে অভিনেত্রী তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর অভিনীত ধারাবাহিক ‘আজকের নায়ক পরশুরাম’। পর্দায় তাদের প্রেম মাখো মাখো কিন্তু বাস্তবে নাকি অন্য। এমনি বোমা ফাটালেন তৃণা।
সম্প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’-এর ফাঁকে এমন এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন নায়িকা যে তার মন্তব্য ঘিরে টলিপাড়ায় চর্চা তুঙ্গে। জনপ্রিয় গান ‘সাঁইয়া’-তে পারফর্ম করতে দেখা যাবে এই জুটিকে। তবে এই পারফর্মেন্সের পিছনের কাহিনী নিয়ে তৃণা জানান, ‘আমরা অন্য গানে রিহার্সাল করেছিলাম। কিন্তু সকালে এসে জানলাম গান বদলে গিয়েছে, সেট বদলে গিয়েছে। শুধু আমরা দুজন বদলাইনি!’
পর্দার মতোই কি বাস্তবেও তৃণা আর ইন্দ্রজিৎ একে অপরের বন্ধু। এই প্রশ্নের উত্তরে তৃণা জানান, ‘আমরা কিন্তু বন্ধু নই। এটা ভুল ধারণা। আমরা এক্কেবারে বন্ধু নই। আমরা আসলে শত্রু! কী, তাই তো?’ তৃণার এই মন্তব্যে ইন্দ্রজিৎপাল্টা জবাব দিয়ে বলেন, ‘ম্যাজিক কখনও রিহার্সাল করে হয় না। তাঁদের মধ্যে বন্ধুত্ব থাকুক না থাকুক, কাজের ক্ষেত্রে সেই ‘ম্যাজিক’ যে অটুট।”
তবে তারা নিছক মজার ছলেই যে এইকথা বলেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই স্পষ্ট।
