
বাংলা টেলিভিশনের তিন জনপ্রিয় নায়ক এবার একসঙ্গে জুটিতে। তিন বন্ধুর গল্প নিয়ে পর্দায় আসছেন অভিনেতা নীল ভট্টাচার্য, অভিনেতা আদৃত রায় এবং অভিনেতা জন ভট্টাচার্য। তিনজনেই ভীষণ প্রিয় মুখ দর্শকের। রাহুলের চরিত্রে থাকছেন নীল, দেবের চরিত্রে আদৃত আর বর্মণের চরিত্রে দেখা যাবে জনকে।
তবে এই তিন সুপারহিরো একসঙ্গে ছোটপর্দায় ফিরছেন না, দেখা যাবে বড়পর্দায়। রাহুল দেব বর্মণের গানকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে নতুন ছবি ‘ফিরে এসো অনুরাধা’। ছবির পরিচালনায় রয়েছেন আশিস কুমার। মুম্বাইয়ে তিনি একাধিক কাজ করলেও বাংলায় তার প্রথম পরিচলনা।
পরিচালকের কথা অনুযায়ী এটি এমন একটি ছবি যা পুরনো দিনের কথা-গান কে ফিরিয়ে আনবে। ছবির নায়িকা চরিত্রে থাকবে অঙ্গনা রায়। তুমি আশে পাশে ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। গল্পে আলাদা মোড় নেবে যখন তিন বন্ধু একই মেয়ের প্রেমের পড়বে। এক বিশেষ চরিত্রে থাকবেন রাইমা সেনও।
