এতদিন সকলের আড়ালেই চলত জনসেবা মূলক কাজ! আলোর প্রচারে না থাকলেও মিলছে তুমুল কটাক্ষ, তাই এবার ‘আত্মপ্রচার’ করবেন জিতু, ‘তাতেও যদি চারটে মানুষের মুখে হাসি ফোটে’, বড় সিধান্ত অভিনেতার

অভিনেতা জিতু কমল

মানুষের পাশে দাঁড়ালেই যে প্রচার করতে হবে এমনটার পক্ষপাতী কখনোই ছিলেন না ছোটপর্দা আর্য ওরফে অভিনেতা জিতু কমল। এর আগে নিঃশব্দে অনেক মানুষের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন। যখনি কেউ বিপদে পড়েছেন আর তা যদি নজরে আসে জিতু হাত বাড়িয়ে দেন, তবে কখনোই সমাজমাধ্যমে তা তুলে ধরেন না।

শোনা যায়, কিছুদিন আগে একটি ওয়াটার কোম্পানি বড় ক্ষতির মুখে পড়েছিল আর সেই কোম্পানি বন্ধ হয়ে যেতে পারত তবে অভিনেতার জন্যই তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। আর সেসব খবর কখনো পেজ থ্রি পাতায় ওঠেনি। চুপিসারে অসহায় মানুষদের পাশে তিনি দাঁড়িয়েছেন।

তবে সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত জিনিস ফাঁস হলে অভিনেতাকেই কটাক্ষের মুখে পড়তে হয়। জনসেবা করতে গিয়েই তাকে শুনতে হয় ‘পাবলিসিটি’। যদিও এসব কোনোদিনও পাত্তা দেননি তিনি। তবে অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে তার প্রতীকী প্রতিবাদ নিয়ে যখন অনেকেই পাবলিসিটি মনে করেন তখন বড় সিদ্ধান্ত নেন অভিনেতা। এবার থেকে নিজেই ‘আত্মপ্রচার’ করবেন।

ইন্ডাস্ট্রির বাইরে জিতু তার কিছু বন্ধুবান্ধবের সাথে অনেক কাজ করে থাকেন। এমনকি একটা এনজিও খোলার পরিকল্পনা রয়েছে তার। তবে প্রচার বিমুখ হয়েও যখন কটাক্ষ ধেয়ে আসছে তখন প্রচার করেই কটাক্ষ সহ্য করা শ্রেয় বলেই মনে করেন জিতু। তাতে যদি পাবলিসিটির নামে কেউ তিন-চারজন অসহায় মানুষের পাশে দাঁড়ান তাতে মন্দ কি?

আর নিজের কথা মতোই শুটিং বন্ধের সময় টেকনিশানদের পারিশ্রমিক দিলেন। যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, “বলেছিলাম না এবার থেকে “আত্মপ্রচার” করব, তাই করছি।”

আসলে অভিনেতার মতে তিনি এবার থেকে সব সেবামূলক কাজ সামনে আনবেন। মানুষ যদি সেটা পাবলিসিটি মনে করে করুক। অন্তত তাকে দেখে অসহায় মানুষদের পাশে আরও কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবে।