অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে মাঝপথে বেরিয়ে যাওয়ার পর আর তার সেভাবে দেখা মেলেনি। তবে আবারও সুখবর দিলেন আপনাদের প্রাক্তন অপু ওরফে দিতিপ্রিয়া।
নতুন প্রোজেক্ট নিয়ে ফিরছেন অভিনেত্রী। বলে রাখা ভালো, এটা কোনও সিরিয়াল নয়, বরং ‘গপ্পো মীরের ঠেক’ এ এবার আসতে চলেছে নতুন গল্প। আর সেখানে দেখা মিলবে ‘রানীমা’র। সেই খুশির খবর নিজেই শেয়ার করে নেন অভিনেত্রী।
মীরের ইউটিউব চ্যানেলের এবারের নতুন গল্প ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি’। এই গল্পেই থাকতে চলেছেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া জানান, ‘মৃন্ময়ী’ চরিত্রে আমি একটি চ্যানেলের জন্য করেছি, যে চরিত্রটা আমি একবার করে ফেলেছি সেটার মধ্যে একটা আলাদাই মজা। নতুন গল্প নিয়ে আমরা আসছি ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি’। দিতিপ্রিয়ার ফেরার অপেক্ষায় যারা ছিলেন তাদের জন্য নিঃসন্দেহে এটি খুশির খবর।
View this post on Instagram

