ছোটপর্দায় একের পর এক মৃত্যুর খবর! সাতসকালেই চলে গেলেন আরও এক জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি

ভীম ভাকানি

ছোটপর্দায় একের পর এক মৃত্যু। রাহুলের অস্বাভাবিক মৃত্যুর পর ফের ছোটপর্দার আরও এক অভিনেতা বিদায় জানালেন বিনোদন জগতকে। না ফেরার দেশে গিয়েও দর্শক মনে তার ছাপ ফেলে গেছেন অভিনেতা। অভিনেতার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে মারা যাওয়ার আগে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

থিয়েটার ও চলচ্চিত্রের দীর্ঘদিনের পরিচিত মুখ, বর্ষীয়ান অভিনেতা ভীম ভাকানি প্রয়াত হয়েছেন। ৭ এপ্রিল সকালেই আহমেদাবাদে মারা গেছেন অভিনেতা৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনেতার আরও একটি পরিচয় হল তিনি অভিনেত্রী দিশা ভাকানির বাবা।

তিনি ছিলেন একজন প্রখ্যাত গুজরাটি শিল্পী, যিনি বহু বছর ধরে থিয়েটারে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্রেও ছোট চরিত্রে অভিনয় করেছেন, যেগুলো পরবর্তীতে স্মরণীয় হয়ে ওঠে। আমির খানের ‘লাগান’ এবং শাহরুখ খানের ‘স্বদেশ’ ছবিতে অভিনয় করেন। এছাড়াও তিনি মাধুরী দীক্ষিতের ‘লাজ্জা’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।

ভীম ভাকানি