মেয়ের জীবনে নতুন সাফল্য, গর্বিত বাবা অভিনেতা দেবোত্তম মজুমদার

অভিনেতা দেবোত্তম মজুমদার

বাংলা টেলিভিশনের একজন পরিচিত মুখ অভিনেতা দেবোত্তম মজুমদার। একসময় ‘কেয়া পাতার নৌকা’ ধারাবাহিকে নায়ক হিসাবে তুমুল জনপ্রিয় পেয়েছেন। বর্তমানে একাধিক ধারাবাহিকে বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কখনো পজেটিভ, কখনো ধূসর তো আবার কখনো মজার। নিজের অভিনয় দিয়ে সারাক্ষণ দর্শকদের মাতিয়ে রাখেন।

ব্যক্তিগত জীবনেও একদিকে দেবোত্তম যেমন আদর্শ স্বামী, তেমন আদর্শ বাবা। স্ত্রী, মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন দীর্ঘসময় ধরে। তবে এবার মেয়ের সাফল্যে গর্বিত অভিনেতা। নিজেই সেই খবর শেয়ার করলেন তিনি।

সম্প্রতি ফেসবুকে মেয়ের গ্র্যাজুয়েশন ডে’র বেশ কিছু ছবি শেয়ার করেন। তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে মেয়ের পাশে হাসি মুখে ছবি তুলছেন দেবোত্তম। ক্যাপশনে জুড়ে দেন, “গ্র্যাজুয়েশন দিবসে মেয়ের সাথে গর্বিত বাবা।” সন্তানের যেকোনো সাফল্য বাবা-মায়ের বড় খুশির দিন। অভিনেতার জীবনে এইদিনটি খুব বিশেষ এবং গর্বের তাই সোশ্যাল মিডিয়ায় মেয়ের সেই সাফল্যের স্মৃতি ভাগ করে নিলেন নিজের অনুরাগীদের সাথে।