জি-বাংলায় আসছে ফের আরও এক নতুন মেগা ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-র। কোন স্লটে আসবে এখনো জানা যায়নি। তবে এই ধারাবাহিকের হাত ধরে ফিরছেন জনপ্রিয় নায়ক-নায়িকারা।
গল্প একাকী মায়ের গল্প। মায়ের ভূমিকায় থাকছেন সোমা বন্দ্যোপাধ্যায়। তিন মেয়ের জন্মের পরেও ছেলের জন্ম না দিতে পারায়, অন্নপূর্ণার স্বামী তাকে ত্যাগ করেছে। তিন মেয়ের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ, যাকে আপনারা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা চরিত্রে দেখেছেন, থাকছেন ইপ্সিতা মুখোপাধ্যায় এবং আরেক মেয়ের ভূমিকায় কে থাকছে তা এখনো জানা যায়নি।
ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা মিলবে স্বস্তিকাকেই, আর তার বিপরীতে দেখা যাবে জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়ক সৌম্যদীপ মুখার্জি কে। এই প্রথমবার স্বস্তিকা আর সৌম্যদীপ জুটি বাঁধতে চলেছেন। বহুবছর আগে তাদের এক বিজ্ঞাপনে কভারে জুটি বাঁধতে দেখা যায়। এবার দেখার বিষয় টেলি এই দুই নায়ক-নায়িকার জুটি দর্শকমহলে কতটা প্রভাব ফেলবে।

