
স্টার জলসায় আসছে নতুন মেগা ধারাবাহিক ‘গঙ্গা’। এই ধারাবাহিকের হাত ধরে ফিরছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। যিনি এর আগে ‘কথা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। সাহেবের বিপরীতে দেখা মিলবে অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়।
গঙ্গার ঘাটে পয়সা কুড়ানো প্রাণোচ্ছ্বল মেয়ে গঙ্গা। তার জীবন চলে গঙ্গায় ডুব দিয়ে খুচরো পয়সা কুড়িয়ে। অন্যদিকে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন সাহেব ভট্টাচার্য ওরফে ‘অর্জুন’। প্রোমতে দেখা যায় সাহেব বলেন, ‘আমার জীবনে কোনও রং নেই। শুধু ডিউটিটাই আছে।’
ধারাবাহিকের প্রোমো অনুযায়ী, ত্রিকোণ প্রেমের ইঙ্গিত দিচ্ছে। গঙ্গা আর অর্জুনের প্রেমের গল্পের মাঝে বাঁধা হয়ে দাঁড়াতে পারে কৌশাম্বি চক্রবর্তী। এবার দেখার বিষয় কথা আর গীতাএলএল বি-র জনপ্রিয়তা ভাঙতে পারে কিনা এই নতুন জুটি।
