সময় পাল্টাতেই নতুন চমক! ‘আমাদের দাদামণি’তে আসছে নতুন চরিত্র

আমাদের দাদামণি

জি-বাংলার একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকের পাল্টেছে সময়। নতুন সময়ে এবার নতুন ভাবে চমক নিয়ে হাজির হচ্ছে তারা। ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের কারণে আগামী ১৮ ফেব্রুয়ারি বদলে যাচ্ছে ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকের সময়।

দাদামণি ধারাবাহিকটি দেখা যাবে রাত ১০.১৫ থেকে। ধারাবাহিকের সময় বদল হয়েছে শুধু তাই নয়, আসছে নতুন চমকও। স্লট পাল্টাতেই নতুন চরিত্রে এন্ট্রি নিতে চলেছে।

আমাদের দাদামণি

শোনা যাচ্ছে, ‘সূর্য’ নামক একটি চরিত্র এন্ট্রি নিতে চলেছে ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকে। বাড়তে পারে রহস্য। আর এই চরিত্রে নাকি দেখা যাবে অভিনেতা অরুণাভ দে-কে। যাকে আপনারা ‘হরগৌরি পাইস হোটেল’ দেখেছেন। এছাড়াও আরও একাধিক মেগায় তিনি কাজ করেছেন ইতিমধ্যে।