‘ঘূর্ণি’ ধারাবাহিক থেকে বাদ নীল! নায়ক হিসাবে থাকছেন টেলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতা

নীল ভট্টাচার্য

বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে, ‘ঘূর্ণি’ ধারাবাহিকের মাধ্যমে আবার মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্যকে। ইতিমধ্যে এই কাহিনির একটি ঝলক দেখেছেন দর্শক। তাতে যেটুকু দেখা গিয়েছে, তাতে আভাস মিলেছে মূলত ক্রিকেটকে কেন্দ্র করেই এগোবে গল্প। তার পর থেকেই দর্শকের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তা হলে নায়ক-নায়িকা হিসাবে দেখা যাবে কাকে?

তবে এই প্রসঙ্গে নীল আগেই জানিয়েছেন যে, ভুল খবর রটছে। ‘ঘূর্ণি’ ধারাবাহিকের নায়ক হিসাবে দেখা যাবে না তাঁকে। তা হলে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কারা?

সূত্রের খবর, শুধুমাত্র একটাই প্রচার-ঝলক প্রকাশ্যে এসেছে। কারণ, এখনও পর্যন্ত অভিনেতা-অভিনেত্রীর নাম চূড়ান্ত হয়নি। ইন্ডাস্ট্রির অন্দরের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ধারাবাহিক নিয়ে নানা ধরনের ভুয়ো তথ্য রটছে। যা একেবারেই কাম্য নয়। এখনও অডিশন চলছে। আশা করা যায়, খুব তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাবে নায়ক এবং নায়িকার নাম।

সম্প্রতি, বেশ কিছু নতুন ধারাবাহিকের ঘোষণা হয়েছে। সেখানে এক দিকে রণজয় বিষ্ণু-অভীকা মালাকার জুটিকে প্রথম ছোটপর্দায় দেখা যাবে। এ বার নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’তেও কি এমনই নতুন জুটি দেখা যাবে? নাকি ফিরবে পুরনো কোনও জুটি? সেই উত্তরের অপেক্ষায় দর্শক।