“আমার প্রথম স্বামী এতটাই চিটিংবাজ যে… জোর করে অত্যাচার…”, প্রাক্তন স্বামীর সম্পর্কে সত্যি ফাঁস করলেন নবনীতা

নবনীতা দে

বাংলা ধারাবাহিকের চেনা মুখ অভিনেত্রী নবনীতা দে। পর্দার আড়ালে হাসিমুখে থাকা অভিনেত্রী এবার জীবনের এমন এক অধ্যায়ের কথা জানালেন যা শুনলে চোখের জল ধরে রাখতে পারবেন না আপনিও।

নবনীতার দ্বিতীয় স্বামী রাজা চট্টোপাধ্যায়। যিনি নিজেও অভিনয় জগতের মানুষ। এর আগেও একবার বিয়ে হয়েছিল অভিনেত্রীর। সেই বিয়েই নবনীতার জীবনে দুর্ভোগ ডেকে আনে। নবনিতা অভিনয় করতেন অনেক আগে থেকেই। কিন্তু আগের শ্বশুরবাড়ি থেকে অভিনয় বন্ধ করে দিতে বলা হয় তাকে। কাজ পাওয়া সত্বেও ইচ্ছাকৃতই অনেক ধারাবাহিকের সুযোগ হাতছাড়া হয়। যার কারণ ছিল সংসারের চাপ ও মানসিক অত্যাচার।

মানসিক অত্যাচারও সহ্য করতে হয় অভিনেত্রীকে। শারীরিকভাবে কোনদিন তার গায়ে হাত তোলা না হলেও মানসিক অত্যাচার ছিল ভয়ঙ্কর রকম। বিয়ের পরেই নবনীতা জানতে পারেন তাকে বিয়ে করার আগেও আরও দুটো বিয়ে হয়েছিল তার স্বামীর। যা নবনীতার কাছে সম্পুর্ন অজানা ছিল।

নবনীতার কথায়, তার আগের স্বামীকে চিটিংবাজ বললেও কম বলা হবে। দুর্ভাগ্যবশত, এই সম্পর্কের মধ্যেই তাদের কন্যা সন্তান জন্ম হয়। তাতেও তাদের সম্পর্কের কোন উন্নতি হয়নি।

এরপর বিচ্ছেদের আগেই মৃত্যু হয় তার প্রথম স্বামীর। একদিকে স্বামীকে হারানোর যন্ত্রনা অন্য দিকে এক তরফা দোষারোপে অন্ধকার নেমে আসে নবনীতার জীবনে। স্বামীর শেষকৃত্য করার পরেও শ্বশুরবাড়ির কেউ পাশে ছিলেন না। সেইসময় অভিনেত্রীর কাছে একাহাতে মেয়েকে বড়করা, নিজেকে সামলে ওঠাই ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা।

জীবনের সমস্ত চড়াই উতরাই পেরিয়ে, ২০২০ সালে আইনিভাবে অভিনেতা রাজা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন নবনীতা।