‘মা রোজই মার খেতেন…আমিও অত্যাচারিত হয়েছি…বাধ্য হয়েই বাড়ি ছেড়েছিলাম’, মুখ খুললেন স্বরলিপি চট্টোপাধ্যায়

স্বরলিপি চট্টোপাধ্যায়

একসময় টেলিপর্দার জনপ্রিয় মুখ ছিলেন স্বরলিপি চট্টোপাধ্যায়। গেম শোয়ের সঞ্চালনা করে বাঙালি বাড়ির ড্রয়িংরুমের চোখের মণি হয়ে উঠেছিলেন। একের পর এক সিরিয়ালে অভিনয় করলেও আজ আর পর্দায় দেখা মেলে না অভিনেত্রীর। তবে অভিনেত্রী ব্যক্তিগত জীবন কিন্তু খুব একটা সুখের নয়।

ছোট থেকেই অত্যাচারিত হয়ে আসছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের কষ্টকর অতীত জীবনের কথা নিয়ে মুখ খুললেন স্বরলিপি। অভিনেত্রী জানান, ‘আমার বাড়িতে মেয়েদের অত্যাচার করা স্বাভাবিক বিষয় ছিল। আমার মা প্রায় রোজই বাবার হাতে মার খেতেন, আর ঠাকুমা আমাকে আলাদা করে সরিয়ে রাখতেন।’

স্বরলিপি আরও জানালেন, বড় হতে হতে তিনি তার বাবার এই আচরণের বিরুদ্ধে রুখে দারাতে শুরু করেছিলেন। বাবা -মায়ের হাতে তিনি নিজেও মার খেতেন কিন্তু চুপ থাকতেন না। একটা সময় অভিনেত্রী এতটাই প্রতিবাদী হয়ে ওঠেন যে নিজেই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন।

স্বরলিপি বলেন, ক্লাস নাইনে পড়াকালীন বাবা তার ভৌতবিজ্ঞানের বই ছিরে দিয়েছিলেন। পড়াশোনায় বাঁধা আসলেও অভিনেত্রী বুঝেছিলেন অত্যাচার থেকে পালিয়ে বাঁচা সম্ভব নয়, বরং ভবিষ্যতের জন্য নিজের পায়ে দাঁড়ানোটা দরকার। লড়াই করে হলেও পড়াশোনাটা চালিয়ে গিয়েছিলেন শেষ অবদি।

স্বামী সৌম্য এখন প্রাক্তন। ব্য়ক্তিগত জীবনে ঝড় সঙ্গে অভিনয় জীবন থেকে সরে এসে, এই মুহুর্তে দক্ষিণ কলকাতায় এক ক্যাফের মালিক স্বরলিপি। মেয়েকে নিয়েই এখন দুজনের সংসার অভিনেত্রীর।