‘পরশুরাম’ ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন মিশমি! রইল অভিনেত্রীর নতুন চরিত্রের লুক

মিশমি দাস

বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ অভিনেত্রী মিশমি দাস। ইতিবাচক বা নেতিবাচক, দুই ক্ষেত্রেই অসাধারণ অভিনয় করে বারবার মানুষের মন জয় করেছেন। এমনকি বলিউডেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন অভিনেত্রী।

তবে এবার সোশ্যাল মিডিয়ায় আরও এক সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী নিজেই। আগামী ধারাবাহিকে নিজের নতু লুক শেয়ার করলেন অভিনেত্রী। কোন ধারাবাহিকে দেখা যাবে মিশমিকে?

জানা যাচ্ছে, ‘পরশুরাম’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। তবে বাংলার ‘পরশুরাম’ নয়, স্টার প্লাসের নতুন ধারাবাহিক ‘মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম’ ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন মিশমি।

এই ধারাবাহিকে মিশমি অভিনয় করবেন নন্দিনী দীক্ষিত নামের এক চরিত্রে, যে কিনা মূল চরিত্রের দিদি। পরশুরাম ধারাবাহিকের এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই হিন্দিতে শুরু হয়েছে গল্পের নতুন পথচলা।

মিশমি যে চরিত্রে অভিনয় করতে চলেছেন, বাংলা ধারাবাহিকে সেই চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী প্রিয়া পাল। গল্প অনুযায়ী নন্দিনী চরিত্রটি পরশুরামের শ্যালিকা, যিনি পেশায় একজন আইনজীবী। সব সময় সত্যের জন্যই কথা বলতে দেখা যায় তাকে।

নন্দিনী চরিত্রের ঝলক শেয়ার করে মিশমি লেখেন, ‘পরিচয় করুন নন্দিনী দীক্ষিতের সঙ্গে। যার গলায় রয়েছে দৃঢ়তা, আগুনের মতো তেজ রয়েছে যার চরিত্রে, যে শুধুমাত্র সত্যকে অনুসরণ করে না সত্যের জন্য লড়াই করে। দেখুন তার নতুন যাত্রা মিস্টার এন্ড মিসেস পরশুরাম ধারাবাহিকে স্টার প্লাসের পর্দায় ঠিক রাত ৮:৩০ মিনিটে।’