
টেলিভিশন জগতের পরিচিত মুখ মিশমি দাস। পজিটিভ চরিত্র হোক অথবা নেগেটিভ, মিশমি সব সময় সব চরিত্রেই সেরা। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন ‘পরশুরাম’ ধারাবাহিকের হিন্দি রিমেকে। কেরিয়ারে সাফল্যের মাঝেই অভিনেত্রীর জীবনে ঘটে গেল এমন একটি ঘটনা যা তিনি কল্পনাও করতে পারেননি।
কাছের মানুষকে হারিয়ে স্বাভাবিক ভাবেই ভেঙে পরেছেন মিশমি। তার মৃত্যুর শোক কোনভাবে মেনে নিতে পারেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই দুঃসংবাদ শেয়ার করলেন মিশমি।
বাড়ির পোষ্য, সে কুকুর হোক অথবা বিড়াল এমনকি যদি পাখিও হয় তাকে বাড়ির সদস্যের মতোই দেখা হয়। খুব স্বাভাবিকভাবেই তাই বাড়ির পোষ্যর মৃত্যুর শোক কোনও অংশে কম হয় না। ব্যতিক্রম হয়নি অভিনেত্রীর ক্ষেত্রেও।
খুব আদরের ব্লুকে হারিয়ে তাই ভীষণভাবে মর্মাহত মিশমি। তবে আদর করে তাকে ‘ব্লু বার্ড’ ডাকা হলেও সে কিন্তু কোনও পাখি নয়, সে হল অভিনেত্রীর আদরের বিড়াল।
আদরের পোষ্যের ছবি শেয়ার করে মিশমি লেখেন, ‘আমার ছোট্ট ব্লু পাখিটা মা পৃথিবীর কোলে চলে গেল। এই লেখাটা লেখার সময় বিশ্বাসই হচ্ছে না ও নেই। আমি চিরকালই কুকুর ভালোবাসি। ব্লু আমার জীবনে প্রথমে এসেছিল অল্প সময়ের জন্য, কিন্তু পরে দেখা গেল ওই আমাকে পুরোপুরি বেছে নিয়েছে।’ সবশেষে প্রিয় পোষ্য সন্তানের শান্তি কামনা করেন অভিনেত্রী।
View this post on Instagram
