‘মানুষটার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি… বলতে বাধ্য হচ্ছি ওনার বলার ধরণ…’, সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মৈত্রেয়ী মিত্র

মৈত্রেয়ী মিত্র

এই মুহূর্তে গোটা টলিউড একজোট হয়ে রাহুলের মৃত্যুর আসল কারণ খুঁজতে ব্যস্ত। শোক সামলে অভিনেতার মৃত্যু ঘিরে তারকা মহলের অনেকেই মুখ খুলেছেন। তবে এবার দাদা সৌরভ গাঙ্গুলির মন্তব্য সাড়া ফেলেছে ইন্ডাস্ট্রিতে। সৌরভের মন্তব্যে বেশ অনেকেই একমত হতে না পেরে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি সৌরভের মন্তব্যের পাল্টা জবাব দিলেন ছোটপর্দার অভিজ্ঞ অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। অভিনয়ের মাধ্যমে ২৫ বছর ধরে দর্শকদের মন জয় করে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। রাহুলের মৃত্যুতে যথেস্ট শোকাহত অভিনেত্রী। রাহুলকে নিয়ে বলা কথা কিছুতেই মেনে নিতে পারলেন না মৈত্রেয়ী।

সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাতকারে, রাহুলের মৃত্যু প্রসঙ্গ ঘিরে সৌরভ জানিয়েছিলেন, রাহুল আমার খুবই ক্লোজ একজন। এরা যে জলে নামে সত্যি বুঝি না। শুটিং এর ক্ষেত্রে যতই হোক এসব ভীষনই বিপ্পজনক। এমনকি স্কুবা ডাইভিং, বাঞ্জি জাম্পিং এর মত খেলাকেও বিপ্পজনক বলে দাবি করেছেন। এমনকি দাদার দাবি নিজের জীবনের ঝুকি নিয়ে কেন রাহুল জলে নামতে গেল।

সৌরভের এমন মন্তব্যে বিস্ফোরক অভিযোগ জানালেন মৈত্রেয়ী। অভিনেত্রী লেখেন, “সৌরভ গাঙ্গুলীর একটা byte দেখলুম । মানুষটার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি ক্রমে ক্রমে । উনি কিছু জেনে কথা বলেন নাকি না জেনে বলেন জানি না । Rahul Arunodoy Banejee নিজের শখে, খেলা করতে, বেপরোয়া মানসিকতায় জলে নামেনি । তাই এক্ষেত্রে অন্য উপমাগুলো অপ্রাসঙ্গিক । ওনার পুরোটা জেনে byte দেওয়া উচিৎ ছিল । ক্ষমা করবেন , কিন্তু বলতে বাধ্য হচ্ছি ওনার বলার ধরণ যথেষ্ট অশ্রদ্ধাপূর্ণ ।”