জি-বাংলায় আসছে ছোট্ট রাধিকা! জানেন কোন ধারাবাহিকে দেখা যাবে খুদে অভিনেত্রীকে?

রাধিকা কর্মকার

‘দুগ্গামনি ও বাঘ মামা’ ধারাবাহিকে ছোট্ট ‘দুগ্গামণি’ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিল ছোট পর্দার খুদেশিল্পী রাধিকা কর্মকার। প্রথম ‘কে প্রথম কাছে এসেছি’-র ধারাবাহিকে ‘মিহি’ চরিত্রে দর্শকের নজরে এসেছিল দুর্গাপুরের এই ছোট মেয়ে। বর্তমানে ছোটপর্দায় তাকে আর না দেখতে পেয়ে অনেকেই হতাশ হয়েছেন।

দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে রাধিকার ভক্তদের জন্য এল দারুণ সুখবর। অপেক্ষার অবসানের পর আবার নতুন রূপে বাংলা সিরিয়ালে ফিরছে খুদে রাধিকা।
খুব শীঘ্রই জি-বাংলার জনপ্রিয় মেগায় দেখা মিলবে তার। সূত্রের খবর অনুযায়ী, এবার একেবারে নতুন ধারার একটি চরিত্রে রাধিকাকে দেখা যাবে। তবে কোন নতুন কোনো ধারাবাহিক নয়, বরং জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রাধিকাকে।

ধারাবাহিকের নায়িকার ছোটবেলাকার চরিত্রে অভিনয় করবে রাধিকা। দিতির ছোটবেলার ফ্ল্যাশব্যাক দৃশ্যগুলিতে অভিনয় করবে সে। দিতির অতীতের ছোটবেলার কিছু মুহূর্ত ফুটিয়ে তুলতেই দেখা যাবে রাধিকাকে। আবারও রাধিকার অভিনয় ছোটপর্দায় ঝড় তুলতে চলেছে।