
‘দুগ্গামনি ও বাঘ মামা’ ধারাবাহিককে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিল ছোট পর্দার অভিনেত্রী রাধিকা কর্মকার। মাত্র তিন বছর বয়সে একটি জনপ্রিয় রিয়েলিটি শোর মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে আসে রাধিকা। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তাঁর একাগ্রতা তাঁকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে।
তবে আবার নতুন সুখবর দিল এই খুদে অভিনেত্রী। জীবনের এক নতুন মাইলফলক ছুঁল এই খুদে শিল্পী। গন্ডি পেরিয়ে বড় পর্দায় প্রবেশ করতে চলেছে সে। কোন ছবিতে অভিনয় করবে সে? আর কে কে থাকবে এই ছবিতে?
২০২৬ সালে শুটিং শেষ হওয়া এই নতুন ছবিটির জন্য রাধিকা দীর্ঘ কয়েক মাস কঠোর পরিশ্রম করেছে। ছবির চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের লুক এবং বাচনভঙ্গিতেও নিয়ে এসেছে পরিবর্তন।
বিখ্যাত এবং জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক সুমন ঘোষ-এর পরিচালনায় নিজের নতুন ছবির শুটিং সফলভাবে শেষ করেছে রাধিকা। শুটিংয়ের শেষ দিনে পরিচালকের সঙ্গে একটি বিশেষ ছবি শেয়ার করে নিজের ভালো লাগা ও অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছে অভিনেত্রী। নেটিজেনরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে। এখন শুধু সময়ের অপেক্ষা, বড়পর্দায় রাধিকার ম্যাজিক দেখার জন্য মুখিয়ে আছে সবাই।
