
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ কনীনিকা ব্যানার্জি। কর্মজীবনের ব্যস্ততার মাঝেও নিজের ব্যক্তিগত জীবন এবং একমাত্র মেয়ে কেয়া কে ঘিরেই এখন তার পৃথিবী। মাঝেমধ্যেই মেয়ের মিষ্টি সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভোলেননা মা কনীনিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কনীনিকা প্রকাশ্যেই ফাঁস করে দিলেন তার খুদে মেয়ের ‘প্রেমিক’-এর নাম। এই খবর জানাজানি হতেই দর্শকমহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
সাক্ষাৎকারের শুরুতেই কনীনিকাকে বেশ রসিক মেজাজে দেখা যায়। তিনি জানান, তার মেয়ের পছন্দ এখন আর পাঁচটা বাচ্চার মতো নয়। বরং সে একটু বেশিই ‘সিরিয়াস’ হয়ে পড়েছে নিজের পছন্দের মানুষের ব্যাপারে। তবে কে সেই ব্যক্তি? তা নিয়ে প্রথম থেকেই রহস্য বজায় রেখেছিলেন অভিনেত্রী।
বাড়িতে থাকাকালীন মেয়ের দুষ্টুমি এবং পড়াশোনা নিয়ে শাসনের কথা বলতে বলতেই উঠে আসে সেই বিশেষ নাম। কনীনিকা জানান, তার মেয়ে এখন সবসময় একজনের নামই জপ করে। এমনকি সেই ব্যক্তির ব্যক্তিগত জীবন সম্পর্কেও তার নখদর্পণ। তাকে নিয়ে মেয়ের এই পাগলামি দেখে খোদ কনীনিকাও অবাক হয়ে যান। বাড়ির পরিবেশেও এখন সেই বিশেষ মানুষটিকে নিয়ে সারাদিন আলোচনা চলে।
অবশেষে পর্দা ফাঁস করে কনীনিকা জানালেন, তার মেয়ের বর্তমান ক্রাশ বা ‘প্রেমিক’ অন্য কেউ নন, তিনি হলেন বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একসময় সে শাহরুখ খানের ভক্ত থাকলেও, এখন তার মনে রাজত্ব করছেন শুধুই সিআর সেভেন।
মজার বিষয় হলো, রোনাল্ডোর জার্সি নম্বর থেকে শুরু করে তার প্রেমিকা জর্জিনা এবং ছেলে জুনিয়র সম্পর্কেও অগাধ জ্ঞান রয়েছে এই একরত্তির। শাহরুখ খানকে কেন আর ভালো লাগে না, তা নিয়ে কনীনিকা মজা করলেও মেয়ে কিন্তু রোনালদোর প্রেমে একেবারে হাবুডুবু। কনীনিকা হাসিমুখে জানান যে, তার মেয়ে যতটা মিষ্টি ঠিক ততটাই দুষ্টু। তবে এই বয়সেই বিশ্ব ফুটবলের মহাতারকার প্রতি তার এই টান সত্যিই অবাক করার মতো।
View this post on Instagram
