মায়ের কোলে বেলুন হাতে ছোট্ট খুদেকে চিনতে পারছেন? এই মেয়েটি আজ বাংলা সিরিয়ালের ‘পাওয়ারফুল’ খলনায়িকা

আয়েন্দ্রী রায়

ছোটবেলার অ্যালবামে লুকিয়ে থাকা এই শান্ত মেয়েটিই যে বড় হয়ে পর্দার নায়িকাদের রাতের ঘুম কেড়ে নেবেন, তা হয়ত অনেকেই জানত না। ছবিতে মায়ের কোলে বসে গোলাপি রঙের ফ্রক পরে, হাতে বেলুন নিয়ে খুব মন দিয়ে কিছু দেখছে খুদে একরত্তি। চিনতে পারছেন ইনি কে?

এই ছোট্ট মেয়েটি আজ বাংলা সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকা। ছোটপর্দায় দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে জি বাংলার হিট মেগা ‘কুসুম’-এ খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। পর্দায় তার চালচালন আর কুটিল চক্রান্ত দেখে দর্শকরা রেগে গেলেও বাস্তবে কিন্তু অভিনেত্রী একেবারেই শান্ত স্বভাবের।

সম্প্রতি নিজের ছোটবেলাকার ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘বেলুনের প্রতি ভালোবাসাটা বেশ গভীর, ছোটবেলা….’। এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কার কথা বলা হচ্ছে।

হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনি হলেন বাংলা সিরিয়ালের ভিলেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। অভিনেত্রীর মনের মানুষটিও কিন্তু টেলি-দুনিয়ারই বাসিন্দা। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’-এর হ্যান্ডসাম নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায়-এর সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন আয়েন্দ্রী।

আয়েন্দ্রী রায়