ফের খারাপ খবর! চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী। অল্প বয়সেই অভিনেত্রীর অভিনয় দর্শকের নজর কেড়েছিল। মাত্র পঁচিশ বছর বয়সেই এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হলেন অভিনেত্রী।
২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ব্রডওয়েতে জনপ্রিয় মিউজিক্যাল ‘দ্য লায়ন কিং’–এর ছোটবেলায়, ইয়ং নালার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন প্রাক্তন শিশু অভিনেত্রী। তিনি ছিলেন এক প্রাণবন্ত এবং প্রচণ্ড মেধাবী শিল্পী।
প্রয়াত হলিউড অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। গত ২১ ডিসেম্বর, ২০২৫ তারিখে নিউ জার্সির এডিসনের একটি বাসভবন থেকে অভিনেত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঠিক ঘটেছিল অভিনেত্রীর সাথে? পুলিশ সূত্রে খবর, ইমানির দেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনার দরুন অভিনেত্রীর প্রেমিক জর্ডান ডি জ্যাকসন-স্মলকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যাচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে কুপিয়ে খুন করা হয়েছে ইমানিকে। ইমানিস্র পরিবারের তরফে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়েছে সোশাল মিডিয়ায়। মা-বাবা, তিন সন্তান, পোষ্য ও দুই ভাইবোনের সঙ্গে থাকতেন ইমানি।
ইমানির মতো প্রতিভাবান শিল্পীকে হারিয়ে শোকাচ্ছন্ন পরিবার, আত্মীয়-বন্ধু ও অনুরাগীরা। দ্য লায়ন কিং ছবিতে নালা চরিত্রে নজর কারা অভিনেত্রীর মৃত্যু যেন বিনোদন জগতে এক অপূরণীয় ক্ষতি।


