ছেলের মৃত্যুর ধাক্কা সইতে পারেননি! চলে গেলেন কিংবদন্তী অভিনেতা, শেষকৃত্যে চোখে জল গোটা ইন্ডাস্ট্রির

অভিনেতা ভারতীরাজা

ফের মৃত্যু সংবাদে শোকের ছায়া বিনোদন জগতে। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও প্রখ্যাত অভিনেতা আর নেই। গত ২০২৪ সালের মার্চ মাসেই একমাত্র ছেলে অভিনেতা মনোজ ৪৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের এই আকস্মিক ও অকালমৃত্যুর ধাক্কা সইতে পারেননি অভিনেতা। ছেলের শেষকৃত্যের সময় অভিনেতার ভেঙে পড়ার দৃশ্য কাঁদিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিকে। সেই শোকের পর থেকেই অভিনেতার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে।

ছেলের মৃত্যুর দুই বছরের মাথায় চলে গেলেন দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় অভিনেতা ভারতীরাজা। বুধবার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যা এবং দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। তবে অভিনেতার মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।

সিনেমার সেটকে স্টুডিওর চার দেয়াল থেকে বের করে গ্রামের মাটির কাছাকাছি, প্রাকৃতিক লোকেশনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন পথপ্রদর্শক। আর এই অনন্য কাজের জন্যই তামিল সিনেপ্রেমীরা ভারতীরাজাকে ‘পরিচালনার হিমালয়’ উপাধিতে ভূষিত করেছিলেন। পরিচালনার পাশাপাশি অভিনেতা হিসেবেও তিনি ওঁর শেষ বয়সে দাপিয়ে কাজ করেছেন। প্রবীণ অভিনেতার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতের একটা আস্ত অধ্যায় শেষ হল।

অভিনেতা ভারতীরাজা