‘একটাই আফসোস রয়ে গেল…বাধ্য হয়েই…মাঝপথে ধারাবাহিক…’, কোন বড় সিদ্ধান্তের জন্য আফসোস শ্রুতির

অভিনেত্রী শ্রুতি দাস

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। যাকে আপনারা নিয়মিত দেখতে পারছেন টিভির পর্দায়। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে নিশি চরিত্রে মিলেছে তুমুল জনপ্রিয়তা। নায়িকা হোক বা ভিলেন সবেতেই তিনি পারদর্শী। ত্রিনয়নী’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে যাত্রা শুরু।

সিরিয়ালের গণ্ডি পেরিয়ে সিনেমা-সিরিজে কাজ করেছেন অভিনেত্রী। ‘ডাইনি’ ওয়েব সিরিজে শ্রুতির অভিনয় প্রশংসিত হয়। বলাই বাহুল্য, অভিনয় জীবনে নিজের প্রতিভায় সফল অভিনেত্রী। তবে কর্মজীবনে সাফল্যে পেলেও একটি আফসোস রয়ে গেছে নিজের জীবনে। সেটা কি?

সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘মাঝপথে পড়াশুনো ছেড়ে দেওয়ায় আফসোস রয়েছে তার।’ অভিনেত্রী বলেন, “ত্রিনয়নী ধারাবাহিকের অফার যখন তার কাছে আসে, তখন আমি থার্ড ইয়ারে পড়াশুনো করছি। আমাকে সেই সময় হয় অভিনয় না হলে পড়াশোনা যে কোনও একটিকে বেছে নিতে হত। আমি তখন ভেবেছিলাম যে, আমি অভিনয়কেই বেছে নেব পড়াশুনাটা পরে করে নেব। কিন্তু আমার একটাই আফসোস রয়ে গিয়েছে, ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করেছিলাম যদি পরীক্ষাটা দিয়ে দিতাম তাহলে একটা ডিগ্রী আমার কাছে থাকত।’

ছোটপর্দার নিশা আরও জানান, ‘যেহেতু আমি কলেজ কমপ্লিট করিনি তাই আমার নিজেকে এখন উচ্চমাধ্যমিক পাশ বলতে হয়। যদি কোনওভাবে পরীক্ষাটা দিতাম তাহলে সেটা হত না। তবে লিটারেচার আমি পড়তে ভালোবাসি, পড়ি। কিন্তু পরীক্ষার জন্যে আর প্রিপেশন করা হয়নি।’