চুপিসাড়ে বিয়ে সারলেন কুসুম ধাবাহিকের খলনায়িকা! পামেলার পাত্র কে জানেন?

পামেলা কাঞ্জিলাল

টিভির পর্দায় দাপুটে খলনায়িকা হলেও বাস্তবে কিন্তু ভীষণ মিষ্টি মেয়ে অভিনেত্রী পামেলা কাঞ্জিলাল। দর্শক যদিও তাকে চেনে কুসুম ধারাবাহিকের দেবলীনা হিসাবেই। এবার বছর শুরুতে বিয়ের মরশুমে চুপিসারে বিয়ে সারলেন কুসুমের খলনায়িকা।

খুব বড় করে আয়োজন না থাকলেও, প্রিয়জনদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়েটা ছিল বেশ জমজমাট। তবে পামেলার পাত্রকে হয়ত অনেকেই চেনেন না। কারণ তিনি অভিনয় জগতের সাথে যুক্ত নন। দীর্ঘদিনের সঙ্গী অরিত্র-র সঙ্গেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

বিয়ের দিন পামেলা সেজেছিলেন একদম সাবেকি ঢঙে। পরনে ছিল লাল রঙের বেনারসি, সোনার গয়না আর মাথায় টোপর। হাতে শাঁখা-পলা এবং সিঁথিতে চওড়া সিঁদুর। পামেলার এই নতুন রূপ দেখে মুগ্ধ অনুরাগীরা।

পামেলা কাঞ্জিলাল

অন্যদিকে, বর অরিত্রকেও দেখা গেল ধুতি-পাঞ্জাবিতে ট্র্যাডিশনাল লুকে। গত ৬ই ফেব্রুয়ারি শুভকাজ সেরেছেন অভিনেত্রী। পামেলার বিয়েতে আমন্ত্রিত ছিলেন তাঁর সহকর্মীরাও। বিশেষ করে ‘কুসুম’-এর পুরো টিম এবং অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ জানান। বিয়ের মণ্ডপে অরিত্রর সঙ্গে পামেলার সেই আনন্দঘন মুহূর্তের ছবিও সামনে আসতে দেখা যায়।

পামেলা কাঞ্জিলাল