বাংলা বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের মধ্যে। তার স্ত্রী শর্মিলীও রূপে লক্ষ্মী-গুণে সরস্বতী। তবে অনেকেই জানেন না, তাঁর একমাত্র কন্যা মৃগাক্ষী রায়চৌধুরী ইতিমধ্যেই ১৮ বছরে পা দিয়েছেন। সৌন্দর্য, রুচি ও ব্যক্তিত্বে বাবার মতোই মুগ্ধ করার ক্ষমতা রাখেন মৃগাক্ষী।
মৃগাক্ষী যদিও খুব একটা লাইমলাইটে আসেন না, সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় নয়। তবে মৃগাক্ষীর মা শর্মিলা রায়চৌধুরী মাঝেমধ্যেই মেয়ের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেন সমাজ মাধ্যমে। সেখানেই চোখে পড়ে, মেয়ের স্টাইল আর প্রেজেন্সও একেবারে পেশাদার অভিনেত্রীদের মতোই। সিনেমার নায়িকা হিসেবে একেবারে পারফেক্ট৷ মুখ অভিনেতা কন্যার।
তবে এই মুহূর্তে অভিনয় নয়, পড়াশোনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মৃগাক্ষী। টোটা রায়চৌধুরীও চান না তার মেয়ে খুব বেশি আলোচনার কেন্দ্রে আসুক। তাই মিডিয়া বা পাবলিক লাইফ থেকে নিজেকে খানিক দূরেই রাখেন এই স্টার কিড।
অতীতে এক সাক্ষাৎকারে টোটা জানিয়েছিলেন যে মেয়ে অভিনেত্রী হতে চায় না, অ্যানিমেশন এবং গেমিং-এ কেরিয়ার গড়তে চায় সে। সেই পথেই এগিয়েছে মৃগাক্ষী৷ ICSE পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়েছিল মৃগাক্ষী রায়চৌধুরী। কম্পিউটার সায়েন্সে পেয়েছিল ১০০ নম্বর৷ আপাতত বেঙ্গালুরুতে থাকে। কোডিং নিয়ে স্নাতক করেছে৷ এবার স্নাতকোত্তরের জন্য পড়াশুনা করবে। মাঝে চাকরিও করছে।




