TRP-তে বড় চমক! সকলকে হারিয়ে বাজিমাত ‘জোয়ার ভাঁটা’র, হেরে গেল ‘বিদ্যা ব্যানার্জি’

বাংলা ধারাবাহিকের টিআরপি

প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা। চলতি সপ্তাহে বড় চমক ‘জোয়ার ভাঁটা’র। দ্বিতীয় স্থানে জায়গা ছিনিয়ে নিল এই মেগা। প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’। জোয়ার ভাঁটা আর পরিণীতার মধ্যে গ্যাপ রয়েছে মাত্র ০.১। আগামীদিনে পরিণীতাকে হারিয়ে টপ পাঁচে উঠে আসতে পারে এই মেগা।

অন্যদিকে, তৃণা সাহার ধারাবাহিক পরশুরাম পিছিয়ে পড়ল। চলতি সপ্তাহে তৃতীয় স্থানে জায়গা দখল করেছে এই মেগা। আইপিএলের জন্য নম্বর কমেছে সকল ধারাবাহিকের। বিদ্যা ব্যানার্জির অনেকটাই পিছিয়ে পড়ল টিআরপির পাঁচ থেকে ছিটকে গেল স্টার জলসার এই মেগা।

টিআরপির প্রথম স্থানে ৬.০ রেটিং নিয়ে রয়েছে পরিণীতা। ৫.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান দখল জি-বাংলার জোয়ার ভাঁটা। ৫.৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আজকের নায়ক পরশুরাম। চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি আর পঞ্চম স্থানে ছিল ‘ও মোর দরদিয়া’, তাদের প্রাপ্ত নম্বর ৫.৪ এবং ৫.৩।

প্রথম – পরিণীতা (৬.০)

দ্বিতীয় – জোয়ার ভাঁটা (৫.৯)

তৃতীয় – পরশুরাম (৫.৫)

চতুর্থ – রাঙামতি (৫.৪)

পঞ্চম – ও মোর দরদিয়া (৫.৩)

ষষ্ঠ – প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৫.১)

সপ্তম – তারে ধরি ধরি মনে করি (৫.০)

অষ্টম – লক্ষ্মী ঝাঁপি । আমাদের দাদামণি (৪.৮)

নবম – কনে দেখা আলো (45min) (৪.৭)

দশম – চিরদিনই তুমি যে আমার (৪.৫)