‘আমি ক্লাস এইট পর্যন্তই পরেছি…’, মাধ্যমিকের গন্ডিও পেরোননি যিশু! শিক্ষা জীবন নিয়ে মুখ খুললেন যিশু সেনগুপ্ত

যিশু সেনগুপ্ত

ছবির নায়ক হওয়ার পাশাপাশি যিশু সেনগুপ্ত একজন সফল প্রযোজক। এই মুহুর্তে বাংলা-বলিউড মিলিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন যিশু। ব্যক্তিগত কারনে যদিও বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেতা। তবে এবার যিশুকে নিয়ে ফাঁস হল আরও এক খবর।

পর্দায় অভিনেতার একাধিক ভাষায় সংলাপ বলার অভিজ্ঞতা দেখে বোঝার উপায় নেই যে আসলে বাস্তব জীবনে উচ্চশিক্ষা সম্পুর্ন করেননি যীশু। সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের শিক্ষা জীবন নিয়ে মুখ খুলতেই রীতিমত অভিনেতার কথায় চমকে উঠেছেন যিশুর অনুরাগীরা।

যিশু জানিয়েছেন, তিনি মাত্র অষ্ঠম শ্রেণী পর্যন্তই পড়াশুনা করেছেন। মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষার গন্ডিও পেরোতে পারেননি অভিনেতা। যিশুর মুখে এমন কথা শুনে প্রথমে সকলেই অবাক হয়েছেন।

যিশুর জ্ঞান, কথা বলার ধরণ, ভাষা জ্ঞান দেখে অনেকেই হয়ত ভেছেন তিনি নিশ্চয়ই যথেষ্ট উচ্চশিক্ষিত। কিন্তু কোন ডিগ্রি না থাকা সত্বেও ব্যক্তিগত চর্চা ও আত্মশিক্ষার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছেন অভিনেতা।

খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা রাখেন যিশু। বাংলা ধারাবাহিকে মহাপ্রভু চৈতন্যর ভুমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান অভিনেতা। সেই সময় থেকেই শুটিংয়ের ব্যস্ততা এতটাই বেড়ে যায় যে নিয়মিত পড়াশুনায় মন দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি তার।

অভিনয়ের পাশাপাশি ছোটবেলা থেকেই খেলাধুলাতেও অভিনেতার ভীষণ আগ্রহ। বর্তমানে সেলিব্রিটি ক্রিকেট লিগে বাংলার দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন যিশু। এত প্রতিভাই প্রমান করে যে শিক্ষা কেবল বইয়ের পাতাতেই সীমাবদ্ধ নয়। ডিগ্রি নয়, প্রতিভা আর নিষ্ঠাই যেকন মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে।