‘এরা বড্ড…’ সেরা জুটির অ্যাওয়ার্ড পেতেই পারুল-রায়ানকে নিয়ে পোস্ট জিতু’র! ছোটপর্দার আর্যকে কি জানালেন ঈশানী-উদয়?

জিতু

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে জি-বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডে দর্শকের বিচারে সেরা জুটির পুরস্কার জিতে নেয় বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত দুই জুটি আর্য-অপর্ণা (চিরদিনই তুমি যে আমার) এবং রায়ান-পারুল (পরিণীতা)।

এদিন মঞ্চে দুই জুটিকে একসঙ্গে পুরস্কার দেওয়া হয়। যদিও সোনার সংসার পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকেন পারেনি জিতু। নিজের ছবি ‘চোর’-এর শুটিং ব্যস্ত থাকায় হাজির ছিলেন না তিনি। বেস্ট জুটির অ্যাওয়ার্ড গ্রহণ করেন শিরীন পাল।

তবে স-শরীরে উপস্থিত না থাকলেও আর্য অর্থাৎ জিতু তার পুরো চিরদিনের টিমকে অভিনন্দন জানিয়েছেন। তবে প্রতিযোগিতায় না দৌড়ে একজন শিল্পী যে অন্য শিল্পীকে কীভাবে সম্মান জানানো উচিত তা ধরা পড়ল জিতুর পোস্টে।

অভিনেতা জিতু কমল তার নিজস্ব ইনস্টাগ্রামে রায়ান আর পারুলের অ্যাওয়ার্ড হাতে ছবি স্টোরিতে শেয়ার করে লেখেন, “এরা বড্ড সুন্দর-সুন্দরী…অভিনন্দন উদয় আর ঈশানী।”

জিতু

ছোটপর্দার আর্যের অভিনন্দন পেয়ে খুশি পর্দার পারুলও। ছোটপর্দার আর্য আর অপর্ণাকে পাল্টা অভিনন্দন জানিয়েছেন পারুলও।  জিতুর শেয়ার করা স্টোরি নিজের স্টোরিতে শেয়ার করে ঈশানী লেখেন, “আন্তরিক ধন্যবাদ! তোমাদেরকেও অভিনন্দ জিতু কমল, শিরীন পাল।”

জিতু

অন্যদিকে উদয় জিতু’র স্টোরি শেয়ার করে লেখেন, “ধন্যবাদ জিতু দা…অনেক ভালোবাসা! লাভ ইউ…তোমার দুজনকেও আরও অভিনন্দন।”