‘জীতু কমল নামটাই আর ছোঁয় না…ওর ‘প্রাক্তন’…আমার কাছে মূল্যহীন…’, প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন নবনীতা দাস

নবনীতা দাস

লাইট ক্যামেরা থেকে বহুদূর রয়েছেন অভিনেত্রী নবনীতা দাস। অভিনয় জগতে নেই বহুদিন হল। টেলিপাড়া কি একেবারে বিদায় জানালেন অভিনেত্রী। আজও তাকে ‘সাধক বামাক্ষ্যাপা’য় ‘মা তারা’ হিসাবে চেনেন দর্শক।

অভিনয় জগতে প্রসঙ্গে নবনীতা আনন্দবাজার ডট কমকে জানান,  “বিশ্বাস করুন, এখনই অভিনয়ে ফেরার তাগিদটাই আর অনুভব করি না! এখন যে ভাবে দিন কাটছে, কী যে ভাল লাগছে!”

এই সাক্ষাৎকারে নবনীতার কাছে প্রশ্ন রাখা হয় জিতু কমলের কথা উঠলেই নবনীতাকে সকলের মনে পড়ে, এখনও! খারাপ লাগে তার? উত্তরে অভিনেত্রী জানান, “না লাগে না। দেড় বছর হয়ে গিয়েছে বিচ্ছেদ হয়েছে। জীতু কমল নামটাই আর ছোঁয় না! ওর ‘প্রাক্তন’, ওর জীবনে ছিলাম, অতীত হয়ে গিয়েছি— এসব আমার কাছে মূল্যহীন।”

আপাতত নবনীতা বেঙ্গালুরুতে বন্ধুদের নিয়ে আইটি অফিস খুলেছেন। নবনীতা জানিয়েছেন, আগে তাঁর উপার্জন বলতে শুধুই অভিনয় ছিল। এখন সেটা নয়। ফলে, এখন তাঁর ভাল চরিত্র, পছন্দসই গল্পের খিদে বেড়েছে। তাঁর কথায়, “অনেক ছোট থেকে অভিনয় করছি। নিজের জন্য কখনও বাঁচিনি। এখন সেটাই বাঁচছি। এতেই ভাল আছি আমি।”

সুত্রঃ https://www.anandabazar . com/entertainment/will-actress-nabanita-das-not-return-to-acting-dgtl/cid/1668838