টেলি পাড়ার জুনিয়র আর সিনিয়ের এই ঠাণ্ডা লড়াই মোটেই মেনে নিতে পারছে না কেউ। সম্প্রতি অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সাথে বিতর্কে জড়িয়ে পরেন অনন্যা গুহ। সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা।
মাঝপথে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় অভিনেতা একটি ভিডিও বানিয়ে কোম্পানির নামে অভিযোগ আনেন। গাড়ির কোম্পানির উদ্দেশ্যেই ভিডিও করেছিলেন অভিনেতা। তবে সেই ভিডিওর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় রাহুলের নাম না নিয়েই অভিনেত্রী অনন্যা গুহ কটাক্ষ করে লেখেন, “ফেসবুকে ভিডিও করা নিয়ে তো খুব সমস্যা ছিল বলেছিলেন সঠিক জায়গা অভিযোগ করুন। তা বলছি গাড়ি খারাপ হলে কি ফেসবুকটাকে সার্ভিস সেন্টার ভেবে ফেলেছে?”।
অনন্যার এই পোস্টের পরের অনন্যাকে উদ্দেশ্যে করে রাহুল লেখেন, “অনন্যা এত ভীতু কেন তুমি?পোস্ট করার সাহস থাকলে নাম নিয়ে কর। আসলে কি জানো অনন্যা আমি কিয়া কোম্পানির নামে ভিডিও করেছি।কোটি টাকার কোম্পানি কোনও গরিবকে ধর্ম জিজ্ঞেস করে শুয়োর খাওয়াতে চাইনি।আমি 90টা ছবি করেছি ডার্লিং,খাটে বসে বিরিয়ানি খাওয়ার ভিডিও বানাইনি।কাজেই,তফাৎ ছিল আছে থাকবে।”
একজন সিনিয়র অভিনেতাকে এইভাবে অপমান নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনন্যার আচরণে ক্ষোভ উগড়ে দিলেন জয়জিৎ ব্যানার্জি। সরাসরি কারোর নাম নিয়েই অভিনেতার স্পষ্ট মন্তব্য, ফলোয়ার বেশি থাকতেই পারে, জনপ্রিয়তাও থাকতে পারে। কিন্তু যে সিনিয়র তাকে অসন্মান করা বড় হওয়ার লক্ষন নয়। সন্মান দিলেই সন্মান ফিরে আসে। অহংকার নয়, বিনয়ই এজকন শিল্পীর আসল পরিচয়।

