‘জীবনে তো অনেক কিছু হারিয়েছি…তাই এই বছরটা…’, জন্মদিনে মুখ খুললেন অনামিকা

অভিনেত্রী অনামিকা চক্রবর্তী

আজ অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর জন্মদিন। গত তিন বছর সেভাবে নিজের জন্মদিন পালন করেননি অভিনেত্রী। তবে এই বছরের জন্মদিনটা স্পেশাল। কীভাবে নিজের জন্মদিন উদযাপন করছেন অনামিকা। স্বামী উদয় প্রতাপ সিংয়ের কি প্ল্যান?

জন্মদিনে এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী। অনামিকা আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, “গত তিন বছর কোনও কিছু উদ্‌যাপন করিনি। অনেক ঝড়ও গিয়েছে। তবে এই বছরটা আমার জন্য অন্যরকম। আমার যে দুই বিশেষ বান্ধবী আছে, তারা বিশেষ আয়োজন করেছিল। এক বান্ধবী একটা দারুণ গলার হার উপহার দিয়েছে। সেখানে আবার লকেটে আমার আর পোষ্য ‘বেলা’র ছবি রয়েছে। খুব ভাল লেগেছে।”

অভিনেত্রী আরও জানিয়েছেন, “জীবনে তো অনেক কিছু হারিয়েছি। কিন্তু মঙ্গলবার রাতে বুঝতে পারলাম, এখন আমার জীবনে যাঁরা আছেন, তাঁরা একরকম আশীর্বাদ। দুই বান্ধবী এবং উদয় (উদয়প্রতাপ সিংহ) তিন জনে মিলে জন্মদিনের আয়োজন করেছিল। কেক কেটেছি। খুব আনন্দ হয়েছে।”