ঘুমের মধ্যেই সব শেষ! সাতসকালেই প্রয়াত জনপ্রিয় অভিনেতা, অভিনয় জগতে বিরাট দুঃসংবাদ

নিকোলাস ব্রেন্ডন

একের পর এক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন জগত। ৫৪ বছর বয়সেই চলে গেলেন আরও এক অভিনেতা। ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা। দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যা এবং মাদকাসক্তির সঙ্গে লড়াই করেছেন। এছাড়া তাঁর শারীরিক অসুস্থতাও ছিল—২০২২ সালে তিনি হার্ট অ্যাটাকের শিকার হন এবং হৃদরোগেও ভুগছিলেন।

২০ মার্চ, শুক্রবার, ঘুমন্ত অবস্থাতেই মারা যান হলিউড অভিনেতা নিকোলাস ব্রেন্ডন। অভিনেতার মৃত্যুর খবর সামনে আসতেই শুধু সহ-অভিনেতারাই নন, গোটা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি এবং ভক্তরাও তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ ধারাবাহিকে জ্যান্ডার হ্যারিস চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত অভিনেতা নিকোলাস ব্রেন্ডন। এই সিরিজটি ছিল ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় সুপারন্যাচারাল ড্রামা। আরও বিভিন্ন টিভি শো ও সিনেমায় কাজ করেন অভিনেতা। তাঁর শিল্পকর্মই তাঁর ব্যক্তিত্বের সবচেয়ে বিশুদ্ধ প্রতিফলন ছিল।

 নিকোলাস ব্রেন্ডন