আর শেষ রক্ষা হল না! সাতসকালেই প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া অভিনয় জগতে

নবনীন্দ্র বেহেল

বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ সকাল হতেই চলে গেলেন প্রবীণ অভিনেত্রী। দীর্ঘদিনের কর্মজীবনে তিনি অভিনয় ও মঞ্চচর্চার মাধ্যমে নিজস্ব এক পরিচিতি গড়ে তুলেছিলেন এবং সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় এক নাম। অভিনেত্রীর মৃত্যুসংবাদে থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ৭৬ বছর বয়সে প্রয়াত অভিনেত্রী নবনীন্দ্র বেহেল।

এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন তাঁর পুত্র, চলচ্চিত্র নির্মাতা কানু বেহল। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে মাকে স্মরণ করে নিজের গভীর শোক প্রকাশ করেছেন।

ছেলে কানু বেহেলের কথায়, তাঁর মা ছিলেন শক্তির জায়গা, পথ দেখানো মানুষ। তিনি লিখেছেন, মায়ের হাসি, উষ্ণতা আর ভালোবাসা সারাজীবন তাঁর মনে থেকে যাবে। এই আবেগঘন বার্তা ছুঁয়ে গিয়েছে বহু মানুষকেই, অনেকেই শোক প্রকাশ করেছেন মন্তব্যে।

নবনীন্দ্র বেহলের প্রয়াণে বিনোদন জগৎ এক অভিজ্ঞ ও প্রতিভাবান শিল্পীকে হারাল। তিনি না থাকলেও তাঁর কাজ এবং স্মৃতি চিরকাল দর্শকদের মনে জীবন্ত হয়ে থাকবে।

ব্যক্তিগত জীবনে নবনীন্দ্র বেহল ছিলেন অভিনেতা-পরিচালক ললিত বেহলের স্ত্রী। ২০২১ সালে দিল্লিতে কোভিড-১৯ জনিত জটিলতায় তাঁর স্বামীর মৃত্যু হয়, যা তাঁর জীবনে বড় ধাক্কা হয়ে এসেছিল। বড় পর্দায় তিনি কুইন, লাকি ওয়ে, মাচিস, এবং দ্যা গুরু, মতো উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন। প্রতিটি চরিত্রে তাঁর সাবলীল অভিনয় ও স্বাভাবিক উপস্থিতি দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছিল।

নবনীন্দ্র বেহেল