বাংলা বিনোদন দুনিয়ায় অতি পরিচিত মুখ অভিনেতা দেবোত্তম মজুমদার। নিজের দক্ষতায় অভিনয় জগতে পাকাপাকি জায়গা দখল করেছেন। তাঁর অভিনীত বহু পুরনো ধারাবাহিক ‘কেয়া পাতার নৌকা’ আজও চর্চায় থাকে। বর্তমানে একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে থাকেন তিনি।
ইন্ডাস্ট্রিতে দেবোত্তমের বন্ধুবান্ধবের সংখ্যা হাতে গোনা। কারণ কাজের বাইরে বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটান। খুব শান্ত স্বভাবের মানুষ তিনি। ইন্ডাস্ট্রির সকলের সাথে ভালো সম্পর্ক তার।
তবে একসময় এই ইন্ডাস্ট্রি থেকেই মিলেছিল চরম অপমান। একসময় পুরনো এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন একটা সময় মেডিকেল রিপ্রেজেন্টিভের কাজ করতেন। কিন্তু থিয়েটার মানুষ তাই একসময় তাঁর মনে হয় চাকরি ছেড়ে অভিনয় জগতে আসবেন। আচমকাই চাকরির ছেড়ে দেন। প্রথমদিকে অভিনেতা বাবা-মা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ছেলেকে। কিন্তু সেই সময় পাশে ছিল তাঁর প্রেমিকা যিনি এখন দেবোত্তম বর্তমান স্ত্রী।
কিন্তু একসময় স্টুডিয়োতে এসে চরম অপমান হতে হয় তাকে। একবার এনটিওয়ানন স্টুডিওতে কোন একজন অভিনেতার সাথে তিনি দেখা করতে গিয়েছিলেন। চরম অপমান করা হয়েছিল তাঁকে। স্টুডিওতে ঢুকতে দেওয়া তো হয়নি এমনকি ঘাড় ধাক্কা দেওয়াটা বাকি ছিল। সেদিনের সেই ব্যক্তির ব্যবহারে চোখে জল এসে যায় তার। কিন্তু সেদিনের অপমানে চুপ করে বসে না থেকে সেটি কাজে লাগিয়েছেন তাই আজ দর্শকের প্রশংসা কুড়তে পারছেন। তাই জীবনে সাফল্যে পেটে গেল অপমান হওয়াটা দরকার বলেই মনে করেন অভিনেতা।

