শেষ হচ্ছে আর্য-অপর্নার পথচলা? ‘চ্যানেলের তরফ থেকে ফোন কল আসছে…’, অবশেষে মুখ খুললেন স্বয়ং অভিনেতা জিতু কমল

জিতু কমল

 ফের চর্চায় জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। তবে এবার চর্চার বিষয় অন্য, মন খারাপের।  টেলি পাড়ার অন্দরমহলের গুঞ্জন, এবার নাকি বন্ধ হতে চলেছে সবচেয়ে জনপ্রিয় মেগা ‘চিরদিনই তুমি যে আমার’।

সূত্রের খবর, প্রোডাকশন হাউস আর চ্যানেলের অভ্যন্তরীণ বিবাদ। যার জেরে কোপ পড়তে পারে মেগায়। প্রোডাকশনের হাউসের চ্যানেলের সাথে ঝামেলার জন্য নাকি তার জি-তে তাদের ধারাবাহিক চালিয়ে যেতে রাজী নয়। গুঞ্জন ছড়িয়ে, ফেব্রুয়ারি  মাসেই নাকি বন্ধ হয়ে যেতে পারে আর্য-অপর্ণার যাত্রা।

সত্যিই কি তাহলে আর্য-অপর্ণার পথচলায় ইতি? অবশেষে মুখ খুললেন ধারাবাহিকের নায়ক জিতু কমল। সম্প্রতি জিতু অভিনীত ছবি ‘চোর’ এর পোস্টার মুক্তি অনুষ্ঠানে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে জিতুর মন্তব্যে সবটা জলের মত পরিস্কার হয়ে যায় অনুরাগীদের কাছে।

এই পুরো ঘটনাকে ভিত্তিহীন বলেই উরিয়ে দেন ছোটপর্দার আর্য। জিতুর কথায়, যতক্ষন না চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফ থেকে সরাসরি কোন ফোন কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, ততক্ষন তিনি ধারাবাহিক শেষ হওয়ার বিষয়ে কিছুই জানেন না। জিতুর মতে, আপাতত যা চলছে সবটাই জল্পনা।

জিতুর মুখে এমন মন্তব্য শুনেই খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চিরদিনইর অনুরাগীরা। তবে ধারাবাহিকের ভবিষ্যত কোন দিকে মোড় নেবে তা এখনও পরিস্কার নয়।

একদিকে ধারাবাহিক নিয়ে ওঠা গুঞ্জন, অন্যদিকে জিতুর আত্মবিশ্বাসী মন্তব্য, এই দুইয়ের মাঝে দর্শকের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর্য-অপর্নার জন্ম জন্মান্তরের গল্প কি পুর্নতা পাবে নাকি তার আগেই কোপ পরবে ধারাবাহিকের উপর, সেই উত্তর সময় দেবে।

ধারাবাহিকের বন্ধ নিয়ে অফিশিয়ালি কোনও ঘোষণা এখনো হয়নি। তবে চ্যানেল আর প্রোডাকশনের হাউসের মধ্যে মনোমালিন্য বহুদিনের তাই এবার চোখ থাকবে চ্যানেলের সিদ্ধান্তের উপর। কারণ একমাত্র চ্যানেলের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত।