
১৫ ই মাস চুপিসারে দ্বিতীয় বিয়ে সারেন ছোটপর্দার অভিনেত্রী সুস্মিতা রায়। প্রথম স্বামী সব্যসাচীর সাথে ডিভোর্সের পর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী। প্রথম বিয়ে ভাঙায় কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। যদিও সেই সেই সবের পাত্তা না দিয়েই নিজের জীবনে এগিয়ে চলেন তিন।
নিজের সংস্থার অংশীদারের সাথেই সাত পাকে বাঁধা পড়লেন সুস্মিতা। তবে বিতর্ক কিছুতেই তাকে পিছু ছাড়ে না। বিয়ের পরেই আচমকাই তাকে নিজে অন্দরের গুঞ্জন তিনি নাকি সন্তানসনম্ভবা। সুস্মিতার বিভিন্ন ছবি নিয়ে সেই চর্চায় চলছে সোশ্যাল মিডিয়ায়। অন্তঃসত্ত্বা হওয়াতেই নাকি তাড়াহুড়োর করে বিয়ে করেছেন সুস্মিতা। সত্যি কি তাই? অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।
আনন্দবাজার ডট কম অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট জানান, “আমার অতীতে খুবই খারাপ অভিজ্ঞতা রয়েছে। তার পরে এই বিষয় নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলতে চাই না। এটাও জানাতে রাজি নই, সত্যিটা কী? একেবারে সন্তান হওয়ার পরেই তার কথা জানাব। আর নতুন অতিথি এলে এমনিই সবাই জেনে যাবে।”
প্রসঙ্গত, প্রথমবার নয় মাস পরে নিজের গর্ভজাত সন্তানকে হারান অভিনেত্রী। সেই ক্ষত এখনো তাজা। তাই এই বিষয়ে মন্তব্য করতে চান না তিনি।
