
‘ফুলকি’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী দিব্যাণী মন্ডল। এই মেগার ধারাবাহিকের পরেই বড়পর্দায় পা রাখেন অভিনেত্রী। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতেও কাজ করবেন। এছাড়াও আরও একটি ছবির অফার রয়েছে তার হাতে। সিনেমা ছাড়াও ওটিটি-তে পা রেখেছেন নায়িকা। তবে এবার সকলকে চমকে আচমকাই মুম্বাইয়ে পা রাখলেন অভিনেত্রী।
এবার কি তাহলে বলিউডে পা রাখছেন দিব্যাণী মন্ডল? সম্প্রতি অভিনেত্রী নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি ভাগ করে নেন। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, পারব না হতে আমি রোমিও, তাই দুপুরবেলাতে ঘুমিয়ো। সমস্যা নেই। রঞ্জনা এখন নিজেই নিজের রোমিও হয়ে গেছে। কিছুক্ষণ ধরে গানগুলো স্ক্রোল করছিলাম, কোনটা এই ছবিগুলোর সঙ্গে মিলবে তা নিয়ে সম্পূর্ণ বিভ্রান্ত ছিলাম… এবং হঠাৎ করেই একটা পপ আপ হয়ে গেল। এটা সব সময়ের প্রিয়, তাই আমি এটা বেছে নেওয়ার আগে দুবার চিন্তাও করিনি৷’ ছবির লোকেশন দেন মুম্বাই।
মুম্বাইয়ে রাস্তায় তিনি ছবিগুলি তুলেছেন। আর তারপরেই জল্পনা বেড়েছে। তাহলে কি এবার বলিউডে পা রাখছেন? নাকি মুম্বাই ভ্রমণে গেছেন তিনি? এই নিয়ে মুখ খোলেননি দিব্যাণী। যদিও এর আগে বাংলা সিরিয়ালের অনেক অভিনেত্রীরা মুম্বাইয়ে পা রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
