বহু বছর পর আবার নায়িকা হয়ে ছোটপর্দায় ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়

ঈপ্সিতা মুখোপাধ্যায়

বাংলা সিরিয়ালে অভিনয় করছেন সেই ছোটবেলা থেকে। ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের হাত ধরেই নায়িকা হয়ে পর্দায় রাতারাতি জনপ্রিয়তা মেলে। এরপর ‘চোখের তারা তুই’ ধারাবাহিকে নায়িকা চরিত্রে ভালো জনপ্রিয়তা পান। তবে এরপর আর বাংলা সিরিয়ালে নায়িকা চরিত্রে দেখা তাকে দেখা যায়নি। কাজ করেছেন ‘এক্কাদোক্কা’, ধুলোকণা’র মতো একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

তবে এবার নায়িকা হয়ে ফিরছেন ছোটপর্দায়। প্রধান নায়িকা নন, তবে দ্বিতীয় প্রধান নায়িকা হিসাবে দেখা মিলবে ঈপ্সিতা মুখোপাধ্যায়ের। জি-বাংলায় আসছে নতুন মেগা ধারাবাহিক  ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। শুটিং শুরু হয়েছে ইতিমধ্যে। তিন বোনের গল্প নিয়ে এই মেগা। প্রধান নায়িকা চরিত্রে থাকেবন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের স্বস্তিকা ঘোষ।  আর দ্বিতীয় নায়িকা হিসাবে দেখা মিলবে দুজনের। তাদের মধ্যেই একজন ইপ্সিতা।

প্রসঙ্গত, অন্নপূর্ণা লক্ষ্মীরা ধারাবাহিকে এক মায়ের গল্প বলবে যার তিন মেয়ে। ছেলে জন্ম দিতে পারেননি বলে তাকে ছেড়ে চলে যায় স্বামী। এরপর তিন মেয়েকে নিয়ে একটি ভাতের হোটেল শুরু করে জীবন এগিয়ে নিয়ে যায় অন্নপূর্ণা।