ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার? বিপরীতে কে?

ইন্দ্রাণী হালদার

বাংলা টেলিভিশনের এমন বেশ কিছু ধারাবাহিক রয়েছে যা আজীবন দর্শকের মনে রয়ে যাবে। সেরকম দুটি ধারাবাহিক গোয়েন্দা গিন্নি আর শ্রীময়ী। এই দুই ধারাবাহিকের মূল আকর্ষণ অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তার অভিনীত শ্রীময়ী টিভির পর্দায় এতটা জনপ্রিয় ছিল যে হিন্দি রিমেক করা হয়। যার নাম অনুপমা। সেই হিন্দি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী রূপালি গাঙ্গুলি।

শ্রীময়ী শেষ হয়ে যাওয়ার পর আর ছোটপর্দায় ইন্দ্রাণীকে দেখা যায়নি। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ইন্দ্রাণী নাকি ফের বাংলা সিরিয়ালে ফিরতে চলেছেন। বিপরীতে নাকি থাকবেন এক দক্ষ অভিনেতা। সত্যি কি তাই? কবে ফিরবেন আবার অভিনেত্রী?

এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে ইন্দ্রাণী জানিয়েছেন, “এখনও পর্যন্ত কোনও প্রস্তাব পাইনি। যদি ভাল কাজের সুযোগ আসে, তাহলে আমি তৈরি তা করার জন্য। যদি কোনও প্রজেক্টে সই করি, তাহলে নিজেই সবাইকে জানাব‌। আশা করি, সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে।”