“স্বামী-স্ত্রী অনেক বছর একসঙ্গে থাকলে ভাই-বোন হয়ে যায়…আমাদের সম্পর্কটা আর…”, ২৭ বছরের সম্পর্কে স্বামী রূপঙ্করের সাথে বৈবাহিক জীবন নিয়ে মুখ খুললেন স্ত্রী চৈতালি

রূপঙ্কর-চৈতালী

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন গায়ক রূপঙ্কর বাগচী ও স্ত্রী চৈতালী লাহিড়ীর। এতদিনের সংসার জীবনে রূপঙ্করের ছায়াসঙ্গী হয়ে থেকেছেন চৈতালী। শুধু ভালোবাসার টানে তাঁরা একে অপরের হাত ধরেছিলেন তারা। তবে আচমকাই নিজেদের সম্পর্কের সমীকরন বদলে দিলেন চৈতালী। হঠাৎ কিসের ইঙ্গিত দিলেন গায়ক পত্নী?

রূপঙ্কর এবং চৈতালীর এই সফর কিন্তু মোটেও সহজ ছিল না। নান্দিপঠ দলে নাটক করতে গিয়ে দুজনের আলাপ হয় সেখানেই। শুরুতে বন্ধুত্ব, তারপর প্রেম। মিথ্য়ের আশ্রয় নিয়ে হয়েছিল বিয়ে সুসম্পন্ন। চৈতালির বাড়িতে অনেকে জানতেন রূপঙ্কর রেলে চাকরি করেন।

সম্প্রতি স্ত্রী চৈতালী লাহিড়ীর পোস্ট দেখে নেটিজেনদের কপালে হাত। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে চৈতালী লেখেন, “আমাকে একজন কাউ বলেছে আমাকে নাকি রূপঙ্কর এর মতো দেখতে। শুনেছিলাম স্বামী স্ত্রী একসাথে অনেক বছর থাকলে নাকি ভাই-বোন হয়ে যায়। আমাদের সম্পর্ক ও প্রায় ১ যুগ পেরিয়ে গেলো, তাহলে কী??”

পোস্টের কমেন্ট বক্সে শুরু হয়ে যায় মন্তব্যের বন্যা। বিশিষ্ট শিল্পী জয়তী চক্রবর্তী লেখেন, তুমি কারও মতো নও, তুমি একেবারেই তুমি। রূপঙ্কর নিজে লেখেন, ‘এটা জাস্ট….’। বাক্য় শেষ করেননি গায়ক, জল্পনা জিইয়ে রেখেছেন। চৈতালীর প্রশ্ন, তবে সেই ‘ভাই-বোন’ তত্ত্ব তাদের জন্যও কি প্রযোজ্য?

অনুরাগীদের কেউ লিখেছেন, চেহারার মিল থাকা মানেই আপনারা মেড ফর ইচ আদার। আবার কেউ মজা করে লিখেছেন, রূপঙ্কর দা-র চশমাটা পরে নিলে তো আরও এক লাগবে! ভক্তদের মতে, গায়কের স্ত্রী হওয়ার পাশাপাশি চৈতালীর সেন্স অফ হিউমারও কিন্তু জবরদস্ত।

রূপঙ্কর এবং চৈতালীর দাম্পত্যে সবচেয়ে বড় প্রাপ্তি তাদের মেয়ে মহুল, যাকে তারা দত্তক নিয়েছেন। অবশেষে বলাই বাহুল্য চৈতালীর এই ভাই বোন তত্ত্ব আর তদের নিজেদের খুনসুটি প্রমাণ করে দেয়, সাতাশ বছর পরেও রূপঙ্কর চৈতালীর সম্পর্ক আজও সমান টাটকা ও প্রাণবন্ত।